প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শহর ও গায়ের শীত........
শীত / ঠাণ্ডা (ডিসেম্বর ২০১৫)
এই মেঘ এই রোদ্দুর
১৪
৫
৩
১। শহুরে শীত........
শীতটা কেমন হঠাৎ করে
চলল যে উড়ে
মিষ্টি রোদটা সাথে নিয়ে
গেলো অই দূরে।
ঘাসের উপর শিশির কণা
দেখা দেয়না আর
শুকিয়ে গেছে ঘাসের মন
ধূঁ ধূঁ চারিধার।
খেলাম নাতো শীতের পিঠা
মিষ্টি খেজুর রস
শীত ঋতু অকালে ঝরে
নামল শীতের ধ্বস।
শীতের রাতে ফাগুন হাওয়া
বইছে এখন হায়!
তপ্ত হাওয়া লাগছে বুঝি
শুকনো পাতার গায়
ঘামছে খোকা ঘামছে বুড়া
ঘুরছে দেখি ফ্যান
শীতের রাতে গরম দিয়ে
শীত পালালি ক্যান্!
শীতের কাপড় কিনে রাখি
খোলা হয়না ভাজ
কেনাকাটার ধুমটি দেখে
শীতে পেলো লাজ।
হালকা শীতের আমেজ নিয়ে
শীত ফিরে ফের আয়
বিন্দু বিন্দু শিশির ফোঁটার
ছোঁয়া দে দু’পায়।
২। গায়ের শীত..........
হীমেলস্পর্শ ঠাণ্ডা বায়ে
রাতে কাঁথা মুড়ি
ঘুম নামে দু'চোখে আমার
উড়ে স্বপ্ন ঘুড়ি।
ঘুড়ি উড়ে স্বপ্নাকাশে
নাটাই ধরে বুড়ি
বুড়ি নয়তো সে যুবতি
বয়স যেনো কুড়ি।
শীতের বুড়ি রাতে হাঁটে
নিয়ে শীতের ঝুড়ি
সুযোগ পেলে শীতের বুড়ি
কম্বল করে চুরি।
শীতে কাঁপি ঠকঠকিয়ে
শীত দিয়ে যায় বুড়ি
শীতের ফেরি করতে যেনো
বুড়ির নেইকো জুড়ি
কুয়াশার চাদর জড়িয়ে
উড়ায় শীতের ঘুড়ি
রোদসকালে বুড়ি পালায়
শীতের হাতটা ধরি।
এম্নি করে প্রতিবছর
শীত আসেরে গায়ে
শীতের বুড়ি উঠে বসে
পৌষমাঘের সে নায়ে।
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
তৌহিদুর রহমান
ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ডিসেম্বর, ২০১৫
রেজওয়ানা আলী তনিমা
অনেক ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ ডিসেম্বর, ২০১৫
আবুল হাসনাত বাঁধন
ছন্দময় কবিতা। অনেক ভালো লাগলো আপু। শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ ডিসেম্বর, ২০১৫
তানি হক
শীতের চকমকি কি সুন্দর ভাবে উপস্থাপন করলেন আপু ।। খুব ভালো লাগলো । ভালোবাসা জানেবন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ডিসেম্বর, ২০১৫
আল মামুন
দারুণ ছন্দের সমাহার! সাথে দুই দিকের শীত ভাবনা! দু'টো মিলে অসাধারণ! শুভ কামনা রইলো কবির জন্য ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৫
ফাহমিদা বারী
ছন্দময় সুন্দর কবিতাটা অনেক ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৫
দেবজ্যোতিকাজল
ছন্দেছন্দাকার । ভাললাগা রেখেগেলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৫
তুহেল আহমেদ
সরলতায় ঘেরা একটি লিখা, সুন্দর ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৫
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
চমৎকার লেখা! শহুরে শীত নিয়ে এতো বাস্তব চিত্র সত্যি প্রশংসনীয়! গাঁয়ের শীত বুড়ির ছবিটি ও ছবি আপুর লেখায় বেশ ফুটে উঠেছে! শুভেচ্ছা রইলো আপু! আমার লেখায় আমন্ত্রণ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ডিসেম্বর, ২০১৫
ফয়েজ উল্লাহ রবি
বেশ সুন্দর,গ্রামের ও শহরের শীত উঠে এসেছে কবির কবিতায়,ভোট দিয়ে গেলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ডিসেম্বর, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১৭১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী